,

আরেকটি নতুন সিনেমায় জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। দুইটি সিনেমাতেই দর্শকের প্রশংসায় ভেসেছেন জয়া। এবার এই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সিনেমাটির নাম ‘অর্ধাঙ্গিনী’। এখানে দুটি প্রধান চরিত্রে দেখা যাবে জয়া আহসান ও কলকাতার চূর্ণী গাঙ্গুলিকে।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ অক্টোবর এই সিনেমার শুটিং শুরু হবে। এতে অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরবও অভিনয় করবেন।

চলতি বছরের শুরুতে জয়া ‘বিনিসুতোয়’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। সম্প্রতি কলকাতায় তিনি অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

সর্বশেষ গেল সেপ্টেম্বরে জয়া আহসান শুটিং করেন কলকাতার ‘ভূতপরী’ সিনেমায়। সুরিন্দর ফিল্মস ও কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর