,

এ দেশে আর কোন বেকার থাকবে না : অর্থমন্ত্রী

news-image

কুমিল্লা প্রতিনিধি : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী দশ বছর হবে বাংলাদেশের জন্য সোনালী সময়। এই সময়ের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে। তখন এ দেশে আর কোন বেকার থাকবে না।

তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ৭১ সালে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে আর সোনালী যুদ্ধের মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি আনা হবে। বিশ্বের উন্নত ২০টি দেশের কাতারে ৪১ সালের মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। এই জন্য দেশকে ভালবেসে দেশের প্রতি মমতা রেখে সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাংলাদেশকে রূপান্তরের টার্গেট নিয় কাজ করে যাচ্ছে। এ দেশকে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত করে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানো হবে ইনশাল্লাহ। আর এর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুল মতিন খসরু এমপি, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমানসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর