,

বাংলাদেশের আক্ষেপের হার

news-image

স্পোর্টস ডেস্ক : আক্ষেপের হার নিয়ে জামাল ভূঁইয়াদের মাঠ ছাড়তে হয়েছে। কয়েকবার সহজ সুযোগ পেয়েও কাতারের জাল খুঁজে পায়নি বাংলাদেশ। ভাগ্য খারাপও বলা যায়। শেষ পর্যন্ত ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে ঘরের মাঠে কাতারের বিপক্ষে খেলতে নেমে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধেই এক গোল খেয়ে পিছিয়ে যান জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের একদম শেষ সময়ে এসে দ্বিতীয় গোলটি হজম করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করলেও বাংলাদেশকে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আজ ভাগ্যও কথা বলেনি জামাল ভুঁইয়াদের হয়ে। ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের ডি-বক্সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভুটানের বিপক্ষে দুই গোল করা ইয়াসিন।

২৮ মিনিটের সময়ে সুযোগ পেয়েই বাংলাদেশের জালে বল জড়াতে ভুল করেননি সফরকারীরা। কাতারের হয়ে ইউসুপ আলতো শটে গোল দিয়ে এগিয়ে দেন দলকে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। শেষ গোলটি আসে ঠিক অন্তিম মুহূর্তে; করিমের পা থেকে।

ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে থাকলেও আজ মাঠ ছাড়তে হয়েছে আক্ষেপের হার নিয়ে। তবে এশিয়ার এক নম্বর দল কাতারকে ছেড়ে কথা বলেনি জেমি ডে’র শিষ্যরা। আক্রমণের পর আক্রমণ করে তটস্থ রেখেছিলেন সফরকারীদের। এখন পর্যন্ত কাতারের বিপক্ষে চার ম্যাচে খেলে তিনটিতে হারে বাংলাদেশ। একটিমাত্র ম্যাচে ড্র করতে পারে লাল সবুজের প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর