সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতির নির্বাচন কেমন জমছে?

news-image

বিনোদন প্রতিবেদক : শক্ত প্রতিপক্ষ ছাড়া নির্বাচন জমে না। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের এ দ্বিবার্ষিক নির্বাচন। আর মাত্র ১৫ দিন বাকি আছে নির্বাচনের। কিন্তু এবারের নির্বচনের হাওয়াতে কোনো প্রাণ নেই। কারণ এবারের নির্বাচনে পূর্ণ প্যানল গঠিত হয়েছে মাত্র ১টি।

সাধারণত শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সরগরম হয়ে ওঠে। পোস্টারে ছেয়ে যায় এফডিসি। যার যার মতো প্রার্থীরা নির্বাচনের প্রচারণা চালাতে থাকে। এবার সেসব কম দেখা যাচ্ছে। কারণ নির্বাচনের সভপতি পদ ছাড়া অন্য পদগুলোতে তেমন প্রতিদ্বন্দ্বিতার তেমন চমক নেই।

তাছাড়া সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হবে ১৮টি পদের। বিপরীতে প্রার্থী না থাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া আগেই তিন প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিন পদে নির্বাচিত হয়েছেন সুব্রত (সাংগঠনিক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং ফরহাদ (কোষাধ্যক্ষ)।

জানা গেছে, ১৮ পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ২৭ জন প্রার্থী। সভাপতি পদে লড়বেন চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপক্ষে লড়বেন ইলিয়াস কোবরা।

নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেল। এই প্যানেল থেকে মিসা সওদাগর সভাপতি পদে ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে লড়বেন। এছাড়া এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল।

মিশা-জায়েদ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামুনুন হাসান ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ পদে ফরহাদ, সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক পদে জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত লড়াই করছেন।

মিশা-জায়েদ প্যানেল কার্য নির্বাহী সদস্য পদে আছেন অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলি রাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, মারুফ, আসিফ ইকবাল, আলেক জান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সাংকোপাঞ্জা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন ডন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইমনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম খান, মারুফ আকিব, রোঞ্জিতা, নাসরিন।

মিশা-জায়েদের প্যানেলের পক্ষ থেক ফেসবুকে তাদের প্যানেলের পোস্টার প্রকাশ করে প্রচারণা চালানো হচ্ছে। তবে মৌসুমী ও অন্যদের কোনো পোস্টার এখনো দেখা যাচ্ছে না। সব মিলিয়ে নির্বাচনের তেমন আমেজ লক্ষ করা যাচ্ছে না।

গত ২৪ মে শিল্পী সমিতির (২০১৭-১৯) কমিটির মেয়াদ শেষ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। গত ৩০ সেপ্টেম্বর শিল্পী সমিতির কার্যালয়ের ভোটারদের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ইলয়াস কাঞ্চন বলেন, ‘নির্বচন কমিশন প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। এখন শুধু নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাকি।’

গেল নির্বাচনে এক প্যানেলে জয়ী হয়ে ক্ষমতায় আসেন সভাপতি মিশা সওদাগর ও সাধারন সম্পাদক জায়েদ খান। তাদের প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হন চিত্রনায়ক রিয়াজ, কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপি। নানা তিক্ত অভিজ্ঞতার কারণে এবার তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না তারা। জনপ্রিয় অনেক শিল্পীদের মধ্যেই শিল্পী সমিতির নির্বচন নিয়ে কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না।

গত নির্বাচনে শিল্পী সমিতির মোট ভোটার সংখ্যা ছিলো ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ক্ষমতা নেয়ার পর এ তালিকা থেকে ১৮১ জন ভোটারের ভোটাধিকার খর্ব করে কেবল সহযোগী সদস্য করা হয়েছে। যারা এবার ভোট দেয়ার অধিকার পাবেন না। অন্যদিকে সংগঠনের নিয়ম না মেনে নতুন করে ২০ জন শিল্পীকে করা হয়েছে ভোটার। সমিতির নানা আয়োজনে তাদের আয়-ব্যায়ের গড়মিলেরও অভিযোগ উঠেছে। এসব নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ লেগেই আছে। নানা বিতর্কের মধ্যেই ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে নতুন কমিটি। এখন শুধুই সেই দিনটির জন্য অপেক্ষা করার পালা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে