সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে মিরপুরে খেলা বন্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির আশঙ্কা ছিলো সকাল থেকেই, পুরোটা সময়েই আকাশ ছিলো গোমড়া। এরই মাঝে যথাসময়ে শুরু হয়েছিল ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার খেলা। কিন্তু প্রকৃতির বাধা ঠিকই সইতে হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে থাকা দুই দলকে।

নির্ধারিত সময় অর্থাৎ সকাল সাড়ে নয়টায়ই শুরু হয়েছিল খেলা। কোনো সমস্যা ছাড়াই শেষ হয় প্রথম সেশন। দ্বিতীয় সেশনের মাঝ পথেই নামে বৃষ্টি। ফলে আর্লি টি ডেকে নেন ম্যাচের দুই আম্পায়ার নাদির শাহ ও মোরশেদ আলি খান।

চা বিরতির পর যখন খেলতে নামবে দুই দল, ঠিক তখনই (দুপুর ২.২৮ মিনিটের দিকে) ভারী বজ্রপাত হয় মিরপুরের আশপাশে। বজ্রপাতের জোর এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে আবার ড্রেসিংরুমে চলে যান সবাই। ফলে বিলম্বিত হয় দ্বিতীয় দফায় খেলা শুরুর সময়।

তবে পনেরো মিনিটের মধ্যেই আবার শুরু হয় খেলা। নিজের অসম্পূর্ণ ওভারটি শেষ করেন আরাফাত সানি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪০.৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেটে ১১৪ রান করেছিল চট্টগ্রাম।

বৃষ্টির বাধায় দিনের অন্যান্য ম্যাচগুলো যখন আটকে ছিলো, তখন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঠিকই যথাসময়ে শুরু হয় ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটি। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল হক।

আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদিকুর রহমান সাবধানী শুরু করেন। তামিম শুরু থেকেই ধীরেসুস্থে খেলতে থাকেন, তবে সাদিকুর খেলতে থাকেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। মধ্যাহ্ন বিরতির আগে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের বলে উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন এ ওপেনার।

সাদিকুর ফিরে গেলেও ধরে খেলে মধ্যাহ্ন বিরতিতে যান তামিম। তবে দ্বিতীয় সেশনে আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অবশ্য বেশ দুর্ভাগাই বলা চলে তাকে। মাহমুদউল্লাহর বোলিংয়ে সজোরে ড্রাইভ করেছিলেন তামিম। কিন্তু সেটি সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের বুটে লেগে সরাসরি চলে যায় মাহমুদউল্লাহর হাতে। ফলে ইতি ঘটে তামিমের ১০৫ বলে ৩০ রানের সংগ্রামী ইনিংসের।

এদিকে তামিম আউট হওয়ার পর মাহমুদউল্লাহর তৃতীয় শিকারে পরিণত হন চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল দলীয় ১১৩ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে আউট হন মুমিনুল। চট্টগ্রামের ৩টি উইকেটই নেন মাহমুদউল্লাহ। পিনাক ঘোষ ৫২ বলে ১৪ এবং তাসামুল হক ৩ বলে ১ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে