,

ঋতুস্রাবের ব্যথা কমবে ঘরোয়া টোটকাতেই

news-image

স্বাস্থ্য ডেস্ক : প্রতিটি নারীর জীবনে একটি শরীর বৃত্তীয় প্রক্রিয়া ঋতুস্রাব। যা প্রতিমাসে একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ঋতুস্রাব চলাকালীন তাদের পেটে প্রচন্ড ব্যথার অনুভূতি হয়। অনেকে ব্যথা সহ্য করতে না পেরে এই সময় বাজারচলতি ওষুধ কিনে খায়।

তবে ঋতুস্রাবে ওষুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। সেক্ষেত্রে একটি ঘরোয়া উপাদান আছে যা ঋতুস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। এসময় আদা-পানি খাওয়ার বিকল্প নেই। তবে কীভাবে বানাবেন আদা-পানি জেনে নিন-

এই পানীয় তৈরির জন্য দুই টুকরো ছোট আকারের আদা নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার একটি পাত্রে এক গ্লাস পানির মধ্যে আদার পেস্টটি দিয়ে হালকা আঁচে ১০ মিনিট গরম করুন। গরম করা হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে পানীয়টি ঠাণ্ডা হতে দিন। ঠান্ডা হলেই এই পানীয়টি পান করার জন্য একেবারে প্রস্তুত।

ঋতুস্রাবের ব্যথা চলাকালীন এই পানীয়টি দিনে দুই থেকে তিনবার পান করলে ঋতুস্রাবের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সবার জন্য এই পানীয়টি বেশি খাওয়া স্বাস্থ্যকর নাও হতে পারে। সেক্ষেত্রে এই পানীয়টি খাওয়ার পূর্বে চিকিত্‍সকের পরামর্শ নিয়ে রাখা ভালো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর