,

বুয়েট শিক্ষার্থীরা চতুর্থদিনের মতো আন্দোলনে

news-image

ঢাবি প্রতিনিধি : আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে চতুর্থদিনের মতো আন্দোলনে নেমেছেন বুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় ফের ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের আজকের কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর প্রতিবাদ মিছিল হবে।

এর আগে বুধবার রাতে আবরার ফাহাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল ও এক মিনিট নিরবতা পালন করেছেন তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী।

বুধববার সন্ধ্যা ৭টার দিকে মোমবাতি জ্বালিয়ে আবরারকে স্মরণ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।

৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নাম্বার কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দাযের করেন। এ মামলায় ১২ আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ১৩ জনই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

এছাড়া বৃহস্পতিবার সকালে এ মামলায় বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর