,

যে কারণে বিমানবন্দর থেকে ফেরত আসলেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। প্রথম দিনেই ফতুল্লাহ মুখোমুখি হচ্ছে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে তারকাসমৃদ্ধ দল খুলনা খেলবে রংপুর বিভাগের বিরুদ্ধে। তবে খেলছেন না দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান। বিমানে ওঠার আগে তিনি জানতে পারেন তিনি জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলতে পারছেন না। যে কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

জাতীয় লিগে অংশ নিতে মঙ্গলবার বিকালে ঢাকা থেকে যশোর যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাটার মাস্টার। কিন্তু যশোর বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে তিনি জানতে পারেন প্রথম রাউন্ডের রংপুরের বিপক্ষে তার খেলা হচ্ছে না।

আগামী মাসে ভারত সফরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। মুস্তাফিজ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তার আগে যাতে নতুন করে চোটাক্রান্ত না হন সেজন্য জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর তাকে জাতীয় লিগের প্রথম রাউন্ডে না খেলানোর জন্য নির্বাচকদের পরামর্শ দেন। যে কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় মোস্তাফিজকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর