,

চীনা প্রেসিডেন্ট জানালেন, কাশ্মীরের ওপরে নজর রাখছি

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে চীন সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামীকাল শুক্রবার ভারতে আসছেন চীনা প্রেসিডেন্ট। এরকম এক অবস্থায় গতকাল বুধবার জিনপিং জানিয়ে দিলেন, কাশ্মীরের ওপরে নজর রাখছে বেইজিং। পাকিস্তানের প্রকৃত সমস্যাগুলির সমাধানে সাহায্য করবে চীন।

পাশাপাশি জিনপিং আগেই পাকিস্তানকে জানিয়েছিলেন, ভারতের সঙ্গে যে কোনও সমস্যার সমাধান শান্তিপূর্ণ আলোচানার মাধ্যমেই করতে হবে পাকিস্তানকে। কাশ্মীর নিয়ে আলোচনা করতে এর আগেও চীনে গিয়েছিলেন ইমরান খান। কিন্তু কাশ্মীর নিয়ে ভারতকে যে কিছু বলতে রাজি নয় বেইজিং তা আগেই স্পষ্ট করে দিয়েছে তারা।

চীনের সেনা মুখপাত্রও জানিয়ে দিয়েছেন, আলোচনার মধ্যেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে পাকিস্তানকে। তিনি এক বিবৃতিতেত জানিয়েছেন, কাশ্মীরসহ সব ইস্যু ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। দু’দেশের স্বার্থের জন্য এটাই শান্তির রাস্তা।

এদিকে, জিনপিংয়ের সফরকালে কোনও চুক্তি সাক্ষর হবে না। সফরের আগেই ভারত জানিয়ে দিয়েছে, ইমরান খানের চীন সফরের সঙ্গে কাশ্মীর ইস্যুর কোনও সম্পর্ক নেই। চীনসহ সব দেশকেই জানিয়ে দেওয়া হয়েছে ৩৭০ ধারা বাতিল একান্তই ভারতের বিষয়। এনিয়ে কোনও আলোচনা হবে না।‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর