সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা ফাঁস করলেন নিকের ‌‘গোপন’ রোগের কথা

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকে সুখেই সংসার করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপরও স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে তার চিন্তা কম নয়। স্বামীর চিন্তায় মাঝরাতে ঘুম ভেঙে যেতো তার। নিজেই সে কথা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর এক প্রমোশনে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তিনি নিকের ‘গোপন’ রোগের কথা জানান। অভিনেত্রী বলেন, কিশোর বয়স থেকেই মধুমেহ রোগে ভুগছেন নিক।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, মাত্র ১৩ বছর বয়সে নিকের মধুমেহ রোগ ধরা পড়ে। সেই থেকে এখন পর্যন্ত এ রোগের চিকিৎসা করাচ্ছেন নিক। তবে মার্কিন পপ তারকা যতই রোগের জন্য চিকিৎসা করান কিংবা নিয়ম মেনে খাওয়াদাওয়া করুন না কেন, তার জন্য স্ত্রী প্রিয়াঙ্কার চিন্তা কিন্তু কমে না।

সেই কারণেই বিয়ের পর প্রথম দিকে ভয়ের চোটে মাঝ রাতে উঠে পড়তেন অভিনেত্রী। পিগি বলেন, মাঝ রাতে উঠে ঘুমন্ত নিককে ভালো করে দেখে, তবেই ফের ঘুমোতেন তিনি।

প্রিয়াঙ্কা আরও বলেন, বিয়ের পর প্রথমে বুঝতে পারতেন না, কী করা উচিত তার। সেই কারণে প্রায়শই ঘুমের মাঝখানে উঠে পড়তেন তিনি।

নিকের শরীর খারাপ করলো না তো, সেই সবদিক খতিয়ে দেখে তবেই তিনি ফের ঘুমোতে যেতেন বলে জানান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে