,

দুরন্ত প্রত্যাবর্তন আর্জেন্টিনার

news-image

স্পোর্টস ডেস্ক : জার্মানির ডর্টমুন্ডে প্রীতি ম্যাচ। এই ম্যাচ অনেকটাই ফ্যাকাসে। লিওনেল মেসি খেলছেন না। জার্মানি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মতই তরুণ দলকে মাঠে নামিয়েছে। গোলরক্ষক হিসেবে নয়্যার নন; টের স্টেগান এসেছেন। যিনি ক্লাব পর্যায়ে বার্সেলোনার চীনের প্রাচীর। প্রীতি ম্যাচে জোয়াকিম লোর জার্মানি ২২ মিনিটেই ২টি গোল আদায় করে নেয়। প্রথামার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। গ্যানাবরি ও হ্যাবার্টজ গোল করেছেন।

আর্জেন্টিনা অল্প সুযোগ পেয়েছে। আর্জেন্টিনার ডি পলের একটি শট বারে লেগে ফিরে না আসলে আর্জেন্টিনার অ্যাকাউন্টে একটি গোল থাকত (প্রথমার্ধে)। পরের অর্ধে অবশ্য আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। ২টি গোল শোধ করেছে তারা। ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচে ১৫ মিনিটে গোল করেন ক্লাবের হয়ে বায়ার্ন মিউনিখে খেলা সার্জি গ্যানাবরি। যিনি সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে একাই ৪ গোল করেছিলেন। ২২ মিনিটে কাই হ্যাবার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলে পাস দেন গ্যানাবরি। আর্জেন্টিনার রক্ষণকে জমাট মনে হয়নি। জার্মানি বেশ জমাট আক্রমণ করেছে। প্রথমার্ধ শেষে ২-০ গোলে জার্মানি এগিয়ে ছিল।

পরের অর্ধে দারুণ ছন্দে ফেরে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে লুকাস গোল করেন। এরপর আর্জেন্টিনাকে সমতায় ফেরান ওকাস্পোস। ৮৫ মিনিটে সমতাসূচক গোলটি আসে। জার্মানি আর গোলে সফল হয়নি। ম্যাচ ড্রয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর