,

বেতন-ভাতার দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রামপুরা চৌধুরী পাড়ার আবুল হোটেলের কাছে অবস্থিত ইয়ার ফ্যাশন গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের কর্মীদের বিক্ষোভের কারণে রামপুরা-চৌধুরীপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। বেতন দেওয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ।

এদিকে সড়ক অবরোধের কারণে রামপুরা-চৌধুরীপাড়া রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে পথ চলছেন বাস থেকে নেমে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ এখনো চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর