,

সাফে জয়ে শুরু বাংলাদেশের কিশোরীদের

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের কিশোরীরা। আজ (বুধবার) থিম্পুতে বাংলাদেশের মেয়েরা জিতেছে ২-০ গোলে। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।

২০ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোজিনা আক্তার। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে শুক্রবার নেপালের বিরুদ্ধে।

দুই বছর আগে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার কিশোরী ফুটবলারদের টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে দুর্দান্ত দাপট দেখিয়ে বাংলাদেশের কিশোরী জিতেছিল প্রথম আসরের শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ দুইবার হারিয়েছিল ভারতকে।

তবে গত বছর ভুটানে সেই ভারতের কাছে ফাইনালে হেরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হারায় বাংলাদেশের মেয়েরা। এবার সেই ভুটানে তৃতীয় আসর। গত আসরে ৬ দেশ খেললেও এবার নেই পাকিস্তান ও শ্রীলংকা। তাই প্রথম আসরের মতো এবারও খেলা হচ্ছে সিঙ্গেল লিগ ভিত্তিতে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর