শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানালেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : শাড়ি ও সিঁদুর পরে মহাঅষ্টমীতে স্বামীর সঙ্গে পূজা মণ্ডপে গিয়ে পূজা দেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। চোখ বন্ধ রেখে হাতজোড় করে অঞ্জলির মন্ত্রপাঠ ও প্রার্থনা করেন। এরপর তিনি স্বামীর সঙ্গে ঢাক বাজান এবং নাচেনও। সামাজিক ও গণমাধ্যমগুলোতে তার এই ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে।

একজন মুসলিম হয়ে পূজায় অংশ নেয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল কংগ্রেসের আসাম রাজ্যের আইটি সেলের এক কর্মী নুসরাতকে হত্যার হুমকি দিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন নুসরাতের পক্ষে, তারা দাবি করেন সালমান, শাহরুখ, আমির খানরা পূজায় অংশ নিলে কেনো কথা হয় না।

সম্প্রতি এই বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেন নুসরাত। হত্যার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে একদম ভাবছি না। কারণ যারা এই ধরনের কথা বলেন তারা এই কথা পর্যন্ত থাকেন। তবে বিষয়টি নিয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া ধর্ম নিয়ে কারও বাড়াবাড়ি করা একদম উচিৎ নয়। আমি মুসলিম না হিন্দু তা মানুষের ব্যবহারের ওপর নির্ভর করবে। তাই ধর্মের বিষয়টি নিয়ে কোনো বাড়াবাড়ি আমিও করতে চাই না।

ভারতের দারুল উলুম দেওবন্দের একজন পণ্ডিত মুফতি আসাদ কাশমী বলেন, ‘এটা নতুন কিছু নয়। তিনি হিন্দু দেবতাকে পূজা দিচ্ছেন, যদিও ইসলামের অনুসারীদের প্রতি নির্দেশ রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা না করার। তিনি যা করেছেন তা হারাম। নুসরাত তার ধর্মের বাইরে বিয়ে করেছেন।’

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম