,

আমার ভাগ্যে কী আছে জানি না : অ্যাঞ্জেলিনা জোলি

news-image

বিনোদন ডেস্ক : খুব জটিল সময় ছিল সেটা। নিজেকে চিনতে পারছিলাম না। নিজেকে ছোট, মূল্যহীন মনে হতো। গভীরভাবে কষ্ট পেয়েছিলাম। কথাগুলো এক নিঃশ্বাসে বলছিলেন হলিউড সুপারস্টার জুটি অ্যাঞ্জেলিনা জোলি।

২০১৪ সালে বিয়ের পর ২০১৬ সালের সেপ্টেম্বরে আলাদা হন হলিউড সুপারস্টার জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দম্পতি। ৯ বছরের প্রেম এবং দুই বছরের সংসার ভেঙে যাওয়ার বিষয়টি গভীরভাবে মনে আঘাত করেছিল অ্যাঞ্জেলিনা জোলির।

সম্প্রতি একটি সাক্ষাৎকারের সেই পুরোনো আঘাতের কথা স্মরণ করতে গিয়ে এসব কথাগুলো বললেন অ্যাকশন-লাস্যময়ী সুপারস্টার জোলি।

১৮ অক্টোবর (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ডিজনি-র ‘মালেফিসেন্ট : মিস্ট্রিজ অফ ইভিল’। ২০১৪ সালের ‘মালেফিসেন্ট’ এর সিকুয়েল এটি।

ফ্রান্সের একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে জোলি আরও বলেন, আমার ভাগ্যে কী আছে জানি না, কিন্তু আমি এখন একটা সন্ধিক্ষণে আছি। নিজের শেকড়ে ফেরার মতো, নিজের কাছে ফেরার মতো। কারণ নিজেকে কিছুটা হারিয়ে ফেলেছিলাম ব্র্যাড এর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার সময়টাতে।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শুটিংয়ে সম্পর্কে জড়ান ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তারপর ছয় সন্তান নিয়ে (এর মধ্যে তিনজনকে দত্তক নেয়া) এক ছাদের নিচে থাকতেন তারা। সন্তানদের অনুরোধে ২০১৪ সালে বিয়ে করেন তারা। কিন্তু এর দুই বছর পরেই বিচ্ছেদের আবেদন করেন জোলি। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিন বছর লেগেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর