,

সৌদিতে ২ পাকিস্তানীর শিরচ্ছেদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিরশ্ছেদের মাধ্যমে আরও দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব প্রশাসন।

বুধবার (৯ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক বার্তা সংস্থা ইরনা প্রকাশিত এক খবরের ভিত্তিতে জানা যায়, পাকিস্তানের পক্ষ থেকে তাদের নাগরিকদের মুক্তি দেয়ার প্রসঙ্গে একাধিকবার অনুরোধ জানানো হলেও সৌদি সরকার তা শোনেনি। পরে মঙ্গলবার (৮ অক্টোবর) সৌদি প্রশাসনের আদেশক্রমে এই দুই পাকিস্তানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বার্তা সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের অনুরোধ উপেক্ষা করেই দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি। তবে ঠিক কী কারণে এটা করা হলো তা জানানো হয়নি।

এর আগে গত এপ্রিলে পাকিস্তানি স্বামী-স্ত্রীর শিরশ্ছেদ করে সৌদি কর্তৃপক্ষ। তখন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, দুই পাকিস্তানির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা সৌদিতে হেরোইন চোরাচালান করছিলেন বলে প্রমাণ পাওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এদিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের হিসাব বলছে, সৌদি আরব চলতি বছরে এখন পর্যন্ত ১৩৪ জনের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে ২১ জন পাকিস্তানি, ১৫ জন ইয়েমেনি, ৫ জন সিরিয়ান, ৪ জন মিশরীয়, ২ জন জর্ডানি, ২ জন নাইজেরিয়ান এবং ১ জন সোমালিয়ান নাগরিক। তবে বাকিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর