,

দেশে দুর্নীতি বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিন : রাষ্ট্রপতি

news-image

ইউএনবি : দেশে দুর্নীতি বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আজ বুধবার সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার সমাজকে দুর্নীতিমুক্ত করতে ভালো উদ্যোগ নিয়েছে। আমি এর প্রশংসা করি। উন্নয়নের ধারা বাড়ার সাথে দুর্নীতিও বেড়েছে। এটি এখনই বন্ধ করতে হবে।’

স্বাধীনতা ভাস্কর্য-৭১ উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে তাড়াইল নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আবদুল হামিদ বলেন, অনিয়ম ও দুর্নীতি করার পর কাউকে ছাড়া হবে না, তারা যত বড় হোক না কেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। তিনি এমনকি ছাত্রলীগ ও যুবলীগকেও দয়া দেখাননি।

রাষ্ট্রপতির ভাষ্যমতে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুরু করা চলমান অভিযান দেশের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং অর্থনীতিকে এগিয়ে নেবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন। দয়া করে নিজ নিজ অবস্থান থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এবং যত সম্ভব তাদের কথা শুনেন।’

আবদুল হামিদ নির্বাচনে জয়লাভের পর জনপ্রতিনিধিদের ব্যবহার পরিবর্তন না কারারও আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি আপনারা নির্বাচনের আগে ও পরে একই ব্যবহার করেন, তাতে স্থানীয় মানুষ খুশি হয়। এ ধরনের ব্যবহার গণমানুষের সাথে আপনাদের সম্পর্ক গভীর করতেও সাহায্য করবে।’

মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বুধবার সপ্তাহব্যাপী সফরে নিজের জেলা কিশোরগঞ্জ পৌঁছান রাষ্ট্রপতি। তিনি ১৫ অক্টোবর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা