শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে হচ্ছেন সেরা অভিনেত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (নবরাত্রি হল ৪) আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’। প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে মোট ২৪টি পুরস্কার দেওয়া হবে।

২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত ভারত-বাংলাদেশে মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবিগুলোর মধ্য থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। এটি আয়োজন করছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আসরে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে চারজন অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- জয়া আহসান (দেবী), পূজা চেরি (পোড়ামন ২), ইয়ামিন হক ববি (নোলক) ও নুসরাত ইমরোজ তিশা (ফাগুন হাওয়ায়)।

আর সেরা অভিনেতা ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি তিনটি ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন সিয়াম আহমেদ (পোড়ামন ২)।

এদিকে, ভারত থেকে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অপর্ণা সেন (বসু পরিবার), স্বস্তিকা মুখার্জি (শাহজাহান রিজেন্সি), ঋতুপর্ণা সেনগুপ্ত (আহা রে) ও পাওলি দাম (কণ্ঠ)। আর কলকাতা থেকে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- যিশু সেনগুপ্ত (এক যে ছিল রাজা), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র), ঋদ্ধি সেন (নগরকীর্তন) ও শুভাশিস মুখার্জি (মহালয়া)।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম