,

ব্রাহ্মণবাড়িয়ায় ক্লাবঘর থেকে খেলার সময় ১৬ জুয়াড়ি আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৬জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরশহরের রেলওয়ে জংশন স্টেশনের (রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই ১৬ জন জুয়াড়িকে আখাউড়া থানা পুলিশ আটক করে।

আটককৃতরা হলেন, বাবলু, রাকিবুল সজিব দাস, কাউছার, নজরুল, জাহাঙ্গীর, খলিলুর রহমান, আইয়ুব খান, চুশন খলিফা, অরুন চন্দ্র, আব্দুর রহমান, রহিজ মিয়া, শেখ কাজল, ইমরান কবীর, নির্মল দাস ও শাহ আলম।

জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামীর নেতৃত্বে একটি দল পুলিশ জংশন স্টেশনের (রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে নগদ ২৪ হাজার টাকা, ১৫টি ব্যবহৃত মোবাইল ফোনসেট, জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই ১৬ ব্যক্তিকে আটক করা হয়। আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, আটক ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর