,

শেষ ওভারে হারলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত খেলছে বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিন ওয়ানডে জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে ফেলে তারা। আজ (বুধবার) লিঙ্কনে সিরিজের চতুর্থ ওয়ানডেতে তাই কিছুটা পরীক্ষা নিরীক্ষা করেছিল সফরকারি দল।

তারপরও দারুণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশের যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে গড়ে ২৯৫ রানের বড় সংগ্রহ। তবে সেই পুঁজিও যথেষ্ট হয়নি। ম্যাচটি ৪ উইকেটে হেরে গেছে যুবারা। সফরে এটিই তাদের প্রথম হার।

বাংলাদেশের টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানের চারজনই ফিফটি পেয়েছেন। দুই ওপেনারের মধ্যে তানজিদ হাসান ৫১ আর পারভেজ হোসেন ইমন করেন ৫৫ রান। মাহমুদুল হাসান জয় (১৩) আর শাহাদাত হোসেন (১২) ইনিংস বড় করতে না পারলেও পরের দুই ব্যাটসম্যান আবার করেছেন ফিফটি।

তৌহিদ হৃদয় ৭৭ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৭৩ রান। অধিনায়ক আকবর আলি খেলেন ঝড়ো এক ইনিংস। ৪৪ বলে গড়া তার ৬৬ রানের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার।

জবাবে ৯ রানের মাথায় প্রথম উইকেট হারালেও পরে বড় কয়েকটি জুটি গড়ে ম্যাচ বের করে নেয় নিউজিল্যান্ডের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন এফ লেলম্যান। ইনিংসের ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আসাদুল্লাহ গালিব। তবে ৩ উইকেট নিলেও ৯ ওভারে তিনি খরচ করেন ৭৮ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর