,

শিশু হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার চাঞ্চল্যকর শিশু নাঈম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ বছর পর বুধবার দুপুর ১২টার দিকে সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেঁতলী গ্রামের প্রয়াত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই এলাকার মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০) ও তার ভাই রুবেল (১৮), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি ব্লকের ডিপটি ওরফে রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)।

এছাড়া জুনায়েদ হোসেন ওরফে জুনেদ হোসেন (১৯) নামে এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নাদবুদ (সুয়াজিবাড়ী) গ্রামে।

বাদী পক্ষের আইনজীবী গোলাম এহিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নাঈম। ৭ দিন পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নাঈমের বাবা আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর