,

নতুন করে বুয়েট শিক্ষার্থীদের ১০ দফা দাবি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নতুন করে ১০ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। একই সঙ্গে আবরার হত্যার প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৭টায় বুয়েট ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মসূচি পালনের আহ্বানও জানানো হয়।

আবরার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় মৌন মিছিল শেষে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসাথে বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতারা। এরপর থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর