,

১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ১০ ঘণ্টার কর্মবিরতি শুরু

news-image

খুলনা প্রতিনিধি : খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ১০ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন।

বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচজেলাসহ ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে। এদিকে, পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশিটে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুর রহিম ও মো. সাঈদকে আসামি করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই কর্মবিরতি করছেন। তিনি বলেন, বিকাল ৫টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর