,

হরভজন-বীনা মালিক বাগযুদ্ধ

news-image

বিনোদন ডেস্ক : কাশ্মীর ইস্যুতে সরব পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। মাঝেমাঝেই তাকে কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায়। এবার ইমরানকে নিয়ে ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সমালোচনামূলক টুইটের জবাব দিয়ে বাগযুদ্ধে নামলেন তিনি।

গত সোমবার টুইটারে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে সমোলোচনা করে টুইট করেন হরভজন সিং। টুইটে তিনি লিখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান। খেলার দুনিয়ার একজন ব্যক্তিত্ব হয়ে ইমরান খান যেভাবে ব্লাডবাথ (রক্তস্নান) এবং ফাইট টু দ্য এন্ড (শেষ পর্যন্ত লড়াই) শব্দগুলো ব্যবহার করেছেন, তা দুই দেশের মধ্যে হিংসাত্মক মানসিকতা বাড়িয়ে তোলে। একজন ক্রিকেটার হিসেবে আমি চাইবো তিনি শান্তির বার্তা দিন।’

এই ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। হরভজনকে উদ্দেশ করে তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তার মন্তব্যে শান্তির কথা বলেছিলেন। সেইসঙ্গে তিনি সত্যিটাও তুলে ধরেছেন। কার্ফিউ উঠে গেলে নিশ্চিতভাবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে এবং অত্যন্ত দুঃখজনকভাবে রক্তস্নাতই হবে দেশ। তিনি আতঙ্ক ছড়াননি, বরং তিনি যে ভীত, সেটাই বলার চেষ্টা করেছেন। আপনি কি ইংরেজি বোঝেন না?’

বীনা মালিক তার স্ট্যাটাসে একটি বানান ভুল করেন, আর তা নিয়েই পাল্টা আক্রমণ করেন হরভজন। তিনি লিখেন, ‘ Surly মানে আপনি কী বোঝাতে চেয়েছেন? নাকি Surely লিখতে চেয়েছেন? মাথা ঠাণ্ডা করুন, আর পরের বার ইংরেজিতে কিছু লিখতে হলে ভালো করে পড়ে নেবেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর