,

আবরার হত্যাকাণ্ড : ফেসবুকে যে ভুয়া ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভির ফুটেজ। তবে ওই ভিডিও ছাড়াও আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিকে আবরার হত্যাকাণ্ডের বলে প্রচার করছেন অনেকে।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) অনেকের ফেসুবক টাইমলাইলে দেখা যাচ্ছে ভিডিওটি। ভিডিওটি পোস্ট করে কেউ বলছেন, এটাই আবরারকে প্রহারের ভিডিও। ভিডিওর শিরোনামে লেখা হয়েছে, ‘আবরার ফাহাদকে খুনিরা যে ভাবে খুন করল। ’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবককের হাত-পা ধরে রেখেছে চার ব্যক্তি। আর দুই ব্যক্তি লাঠি দিয়ে ওই যুবকের পিঠ ও পশ্চাতদেশে অনরবত পেটাচ্ছে। এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই ভিডিওটিতে পুরোটা সময়ই ওই যুবককে পেটাতে দেখা যায়।

তবে ভিডিওটি আবরারকে পেটানোর ভিডিও নয়। কারণ ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছে তাদের পোশাক, স্থান ও মানুষের উপস্থিতির সঙ্গে আবরারের ঘটনার কোনো মিল নেই। আবরারের ঘটনায় যে সিসিটিভি ভিডিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গেও ওই ভিডিওটির কোনও মিল নেই।

অসুন্ধান করে দেখা যায়, ভিডিওটি প্রথম পোস্ট করে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ার ওয়েবসাইট ‘লাইভ লীক। যুবককে পেটানোর সেই ভিডিওটি গত চার বছর আগে লাইভ লীক তাদের ওয়েবসাইটে পোস্ট করে শিরোনাম দেয় ‘cheating man gets a public caning’। ভিডিওটি দেখতে হলে লিঙ্কে ক্লিক করুন-https://www.dailymotion.com/video/x37pjsz

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু