সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার হত্যায় আসামিপক্ষের উকিল : বিএনপির আইনজীবী বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মুজাহিদুলের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়া মোর্শেদা খাতুন শিল্পীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সাথে অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীর কোনো সম্পর্ক থাকবে না।’

বিএনপি সূত্রে জানা গেছে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিপক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন মোর্শেদা খাতুন শিল্পী। এ নিয়ে বিভিন্ন মহলে বিএনপির সমালোচনা শুরু হয়। এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করে বিএনপি।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রাখা হয়। অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী এই কমিটির সদস্য। কমিটি ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে। কিন্তু মধ্যরাতের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের কথা জানায় বিএনপি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে