,

ব্রাজিলে বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলার পাঠাতে চায় বাংলাদেশ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে দীর্ঘ মেয়াদে বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলার পাঠাতে চায় বাংলাদেশ। সোমবার রাতে ব্রাজিলের ১৯৭তম জাতীয় দিবসে ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একথা বলেন।

বাংলাদেশের নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হলে তা খতিয়ে দেখা হবে।’

তিনি বলেন, ‘বংলাদেশের ফুটবলাররা খুব ভালো। আমাদের দেশের কোচরা তাদের অনেক প্রশংসা করেছেন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব আসলে অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করব।’

ব্রাজিলে এক মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের চার তরুণ ফুটবলার। মাসব্যাপী কার্যক্রমের সফলতায় সন্তুষ্ট হয়ে এবার বড় প্রকল্প হাতে নিতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।এখন উন্নত প্রশিক্ষণ নিতে দীর্ঘ মেয়াদে ব্রাজিলে বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলার পাঠাতে চায় বাংলাদেশ।

আলোচনায় উঠে আসে অনুর্ধ্ব-১৫ ও ১৭ পর্যায়ে বাংলাদেশের চার ফুটবলারের কথা। জগেন, নাহিদ, মিঠু ও নাজমুল এ চার ফুটবলার কিছু দিন আগেই এক মাসের অনুশীলন শেষ করে এসেছেন ব্রাজিল থেকে।

ব্রাজিলে অনুশীলন করার সুযোগকে এবার বড় পরিসরে কাজে লাগাতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নিতে চান দীর্ঘ মেয়াদে ব্রাজিলের অনুশীলনের সুযোগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর