,

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের : ডোমারে সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসী হামলা

news-image

রংপুর ব্যুরো : নীলফামারীর ডোমারে বস্তুনিষ্ঠ সংবাদ পত্রিকায় ও অনলাইনে প্রকাশের জেরে মোসাদ্দেকুর রহমান সাজু নামে এক সাংবাদিকের উপর হামলার চালিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ৮টার দিকে।

জানা গেছে, রংপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি গত রবিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের বাটার মোড়ে ডোমার রিপোর্টার্স ইউনিটি অফিসে বসে সংবাদ লেখার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একই উপজেলার চিকনমাটি ধনিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পালিত ছেলে রুবেল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী আতর্কিত রিপোর্টার্স ইউনিটির অফিসে ঢুকে সাংবাদিক সাজুর উপর চড়াও হয়ে মারধোর শুরু করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বলে তুই অনেক বড় সাংবাদিক হয়েছিস।

গোমনাতী স্কুলের শিক্ষক আনিছ রহমান মালুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিস। এত সাহস তোর। তোকে দুনিয়াতে রাখবো না বলে রিপোর্টার্স ইউনিটি থেকে তাকে টেনে হেচড়ে বের করে ব্যাপক মারধোর করে। সন্ত্রাসীদের রডের আঘাতে ওই সাংবাদিকের ডান পা ও গোড়ালীসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয়দের বাঁধার মুখে সন্ত্রাসী পালিয়ে যায়। গুরুতর আহত সাংবাদিক সাজুকে স্থানীয়রা ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসা শেষে নিজবাড়িতে রয়েছেন। এদিকে সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ডোমার রিপোর্টার্স ইউনিটি, নীলফামারী জেলাসহ ডোমার ও ডিমলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীরা। এ ব্যাপারে সাংবাদিক মোসদ্দেকুর রহমান সাজু বাদী হয়ে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত: চলতি বছরের গত ০২ অক্টোবর গোমানতি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আনিছ রহমান মালুর বিরুদ্ধে তার স্ত্রী উম্মে রুমানা লিমি বাদি হয়ে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে ডোমার থানা পুলিশ ওই শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। পরে ডোমারে স্ত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার” গ্রেপ্তার শিরোনামে একটি সংবাদ বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশ হয়। এরই জের ধরে ওই সাংবাদিকের উপর হামলা হয় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা