,

রংপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া বালাটারি গ্রামে এক দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের শয়নকক্ষ থেকে সাবের আলী ও তার স্ত্রী মুক্তারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সকালে বড় মেয়ে প্রাইভেট পড়তে যায়। ছোট মেয়ে ও ছেলে বেড়াতে যায়। পড়া শেষে বড় মেয়ে বাড়িতে এসে বাবা-মায়ের শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মুক্তারার এবং আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবের আলীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

তারা জানান, পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তবে অনেকেই বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর