,

নাসিরনগরে গাজাঁ সেবনের দায়ে দুই যুবকের ৪ মাস কারাদন্ড

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : গাজাঁ সেবনের অভিযোগে দুই যুবককে ৪ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ জানায়,উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর চকবাজারে আসর জমিয়ে গাজাঁ সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে চকবাজার থেকে পুলিশ গাজাঁসহ হাতেনাতে চান মিয়া ও সুমন মিয়া নামে দুই যুবককে আটক করে এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজগর আলীর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই তাদেরকে চার মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডাদেশ প্রাপ্ত চান মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাইলগাছ গ্রামের আবদুর রহমানের ছেলে ও সুমন মিয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত পরশ মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর