,

অমর্ত্য সেন বললেন, মোদি ভারতকে ঠিক করে বোঝেনই না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে মোদির সমালোচনা করেন এই আর্থনীতিবিদ।

অমর্ত্য সেন বলেন, ‘ভারতে গণতন্ত্রের অবস্থা ভালো নয়। গোটা দেশ ভয়ে আছে। সংবাদমাধ্যমও স্বাধীন নয়, যা আগামীর জন্য মোটেই সুখবর নয়।’

তিনি বলেন, ‘গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সরকার আলোচনাকেই ভয় পাচ্ছে। ভোট যে পদ্ধতিতেই নেওয়া হোক, আলোচনাকে ভয়ের বস্তু ভাবলে গণতন্ত্র অর্জন করা সম্ভব নয়।’

বাঙালি এই অর্থনীতিবিদ আক্ষেপ করে বলেন, ‘ভারতে এখন কট্টর হিন্দুত্ববাদের দাপট চলছে। মোদি বহু ধর্ম ও জাতির দেশ ভারতকে ঠিক করে বোঝেনই না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য সম্পর্কে বলতে গিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা মোদির সবচেয়ে বড় সাফল্য। হাজারের বেশি মানুষকে খুনের ঘটনায় তিনি যে যুক্ত ছিলেন, আজকাল অনেকে সেটাই বিশ্বাস করেন না।’

আশা প্রকাশ করে অমর্ত্য সেন বলেন, ‘এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও কিছু সাহসী সংবাদপত্র ঝুঁকি নিয়ে খবর করছে। কিছু টিভি চ্যানেল সরকারের সমালোচনা করছে। প্রকাশ্যে বিরোধীরা এখনো সভা করতে পারছে। তাছাড়া ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সব রাজ্যে বিজেপি শক্তিশালী নয়। এটাই আশার কথা।’

উল্লেখ্য, এর আগেও অমর্ত্য সেনকে নানা সময় নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের সমালোচনা করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর