,

ভিক্ষুকের কক্ষে সাড়ে ১২ লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক : এক ভিক্ষুকের কক্ষ থেকে নগদ দুই লাখ ১০ হাজার টাকা ও ১০ লাখ ৪৪ হাজার টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ পেয়েছে পুলিশ। ট্রেন দুর্ঘটনায় ওই ভিক্ষুক নিহতের পর তার কক্ষে গিয়ে টাকাগুলো পায় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ভারতের মুম্বাই শহরের গোভান্ডি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় নিহত হন বিরজু চন্দ্র আজাদের (৬২) নামের ওই ভিক্ষুক। স্টেশনের কাছেই এক ঝুপড়িতে থাকতেন তিনি। এলাকাবাসীর কাছ থেকে তার ঘরে গিয়েই ওই টাকার সন্ধান পায় পুলিশ।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, তারা ওই ভিক্ষকের লাশ নিয়ে তার ঘরে যান। এ সময় সেখানে ছোট ছোট ব্যাগ ও বালতিতে ভরা প্রচুর কয়েন দেখতে পান। এ ছাড়া তার এফডিআরও সেখানে খুঁজে পান তারা।

৮ ঘণ্টা ধরে ওই কয়েন গুণে পুলিশ ১ লাখ ৭৭ হাজার রুপি (২ লাখ ১০ হাজার টাকা) পায়। এ ছাড়া ৮ লাখ ৭৭ হাজার রুপি (১০ লাখ ৪৪ হাজার টাকা) এফডিআর পায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর