শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাসিনোর ঘটনায় প্রেমে ফাটল!

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোগুলোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়ছে ক্যাসিনো ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, চলচ্চিত্রের অনেক তারকারাও এর সঙ্গে জড়িত আছে। যদিও এখন পর্যন্ত কোনো নায়িকার নাম সরাসরি প্রকাশ হয়নি। কিন্তু আকার-ইঙ্গিতে চলচ্চিত্রের নায়িকা রত্না, মিষ্টি জান্নাত, রাহা তানহা খান ও শিরিন শীলার নাম উচ্চারিত হচ্ছে অনেকের মুখে।

অভিযোগ রয়েছে বিভিন্ন নায়িকা বা মডেলদের ব্যবহার করতো আটক ক্যাসিনোর মালিক ও টেন্ডারবাজ জি কে শামীম। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এইসব চিত্রনায়িকারা।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাহা তানহা খান জানান, ক্যাসিনোর ঘটনায় তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। তিনি বলেন, ‘এখন তো ওর সামনে যেতেও মনে হচ্ছে… খারাপ লাগছে। একটা রিলেশনশিপের মাঝে যখন কোনো কিছু নিয়ে, আমি কিছু করিনি, এমন কিছু নিয়ে যখন কথা আসে তখন…।’

জি কে শামীম কিংবা এনামুল হক আরমানকে চেনেন না দাবি করে এই অভিনেত্রী আরও বলেন, ‘কোনো কিছু হলে নায়িকাদের নিয়ে কথা, এটা আজ নতুন হয়নি। আরমান নামে কাউকে আমি ওভাবে চিনি না। এখন যদি তাকে নিয়ে বা তার নামের সঙ্গে আমার নাম যোগ করা হয়, আমার কোনো কিছু যায় আসে না।’

এদিকে, এ বিষয়ে রাহা তানহা খানের সঙ্গে এই প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিশ্বাস করুন আমি কল্পনাও করিনি, এমন ঘটনার সঙ্গে আমার নামটি যুক্ত হবে। যাদের কথা বলা হচ্ছে, এই মানুষটিগুলোকে আমি সত্যিই চিনি না। এটা গুঞ্জন ছাড়া আর কিছুই না।’

তিনি আরও বলেন, ‘অবৈধ ক্যাসিনোর ঘটনায় যারা আটক হয়েছে, পুলিশের কাছে নিশ্চয়ই তার নাম বলেছে। আপনারা খোঁজ নেন সেখানে আমার নাম আছে কি-না। সঠিক তথ্য না নিয়ে এভাবে অভিযোগ তোলা, ঠিক না। আমিও তো মানুষ, আমারও পরিবার আছে।’ দৈনিক আমাদের অনলাইন

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম