শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশালীন প্রস্তাবে স্বস্তিকার জবাব

news-image

বিনোদন ডেস্ক : বরাবর ঠোঁটকাটা হিসাবেই পরিচিতি রয়েছে তার। সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন তিনি। সে কারণে অনেকের চক্ষুশূলও তিনি। তবে তাতে কিছুই যায় আসে না তার। এক্কেবারে নিজের মতো করেই অপ্রিয় হলেও সত্যি বলতে পিছপা হননি কখনও। কথা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীর অশালীন প্রস্তাবের প্রতিবাদে নেটদুনিয়ায় সরব হলেন অভিনেত্রী। দিলেন যোগ্য জবাব।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার আনাগোনা যথেষ্টই। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীকে মেসেজে নানা কথা লেখেন অনেকেই। ঠিক তেমনি স্বস্তিকার ফলোয়ার সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারী।

সম্প্রতি অভিনেত্রীকে মেসেজ করেন সুদীপ। ওই মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয় সে। এই অশ্লীল মেসেজ দেখে রেগে আগুন অভিনেত্রী। বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকা সুদীপকে চাঁচাছোলা ভাষায় যোগ্য জবাব দেন। সুদীপের মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, মিস্টার সুদীপ একজন বিবাহিত পুরুষ। কিন্তু এরকম সুন্দর মেসেজ তিনি কিভাবে করলেন। আমি মনে করি ওনার স্ত্রী ও পরিবার তার আসল চেহারাটা দেখে খুব সম্মানিত বোধ করবেন। তবে এই প্রথমবার নয়। এর আগেও স্তন নিয়ে কটাক্ষ করে স্বস্তিকাকে এক ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করেন। তাকেও যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী। এবারের ঘটনা আরো একবার স্বস্তিকার সাহসিকতার প্রমাণ দিল তা বলাই যায়।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম