,

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেটসহ মো. কাজল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ভাদুঘর ঋষিপাড়ায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদসরা তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কাজল দীর্ঘ ২৫ বছর ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে র‍্যাব সদস্যরা ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কাজল। পরে তাকে আটক করে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে র‍্যাবের ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর