,

অবৈধ সম্পর্কে মিলল বিএমডব্লিউ গাড়ি!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি মডেল, উপস্থাপিকা ইসরাত পায়েল। এর আগে বহুবার নানা কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনাম হয়েছেন তিনি। সেসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ছবি পোস্ট করে সমালোচিতও হতে হয়েছে তাকে।

তবে এসব সমালোচনার কয়েকটি কারণও খুঁজে পাওয়া গেছে তার ফেসবুক ওয়ালে। মাস কয়েক আগে মার্কিন মুলুকের একটি বীচে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যায় পায়েলকে। যা ফেসবুক হ্যান্ডেলে পোস্টের পর দারুণ সমালোচনার মুখে পড়েন পায়েল।

এরপর কিছুদিন আগে পুনরায় তোপের মুখে পড়েছিলেন তিনি। তার কারণ, পায়েল নিউ ইয়র্কে তার প্রেকিককে নিয়ে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। তাও এক-দুদিন নয় প্রায় এক বছর ধরে। এমনকি সেই এক বছর অবৈধ সম্পর্কও করছেন তারা। প্রেমিক আজানের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর নানা রসালো খবরও একাধিকবার ছাপিয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। সে খবরে নেটিজেনদের মুখ থেকেও নানা কথা শুনতে হয়েছে তাকে।

তবে এবারের খবরটা আরো একটু বেশি গরম। কেননা প্রেমের এক বর্ষপূর্তি উপলক্ষে প্রেমিক আজান খান তাকে উপহার দিয়েছেন একটি বিএমডব্লিউ গাড়ি। যেই গাড়ির সঙ্গে দুজনের ঘনিষ্ঠ ছবি পায়েল শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। আর সেই ছবিতে সবাই পায়েলকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ছবিগুলো দেখে অনেকেই যেমন হতবাক হয়েছেন, ঠিক তেমনি অনেকেই আবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এভাবে তাদের প্রিয় পায়েলকে দেখে কেউ যেমন আফসোস করেছেন ঠিক কেউ আবার তেলে-বেগুনে জ্বলে উঠেছেন।

তবে এসবের কোন প্রতিক্রিয়া দেননি পায়েল। বরং তিনি তার উচ্ছল জীবন কাটাচ্ছেন বয়ফ্রেন্ডের সঙ্গে। অবশ্য মাঝে কিছু বিষয় স্পষ্ট করেছেন পায়েল। বলেছেন, তাদের সম্পর্ক অনেক দূর গড়িয়েছে। ইতোমধ্যে আঙটিও বদল করেছেন তারা।

হবু বরের সারপ্রাইজ পেয়ে আমার সংবাদ প্রতিনিধির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও হয় পায়েলের। সেখানে তিনি জানান, আমার দেশেও একটি বিএমডব্লিউ আছে। তবে এবার আমেরিকায় আসতেই আজান আমাকে একেবারে সারপ্রাইজ করে দিলো। বিএমডব্লিউ উপহার দিলো সে আমায়! এটা আমার জন্য বেশ ভালো লাগার একটি বিষয়।

এসময় পায়েলের কাছে জানতে চাওয়া হয়, সব উপহারের কথা বুঝলাম, তবে এই গভীর সম্পর্ক বিয়েতে গড়াবে তো? এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, আমরা এখনও ডেট করছি। সুন্দর সময় পার করছি।

আমাদের এখনকার সময়টা মাস্তিতে কাটাচ্ছি। তবে আমরা বিয়ে অবশ্যই করবো। তবে সেটা কবে নাগাদ তা এই মুহূর্তে বলতে পারছি না। হয়ত সামনের বছর নয়তো তার পরের বছর আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর