সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার হত্যার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে না : শিক্ষক সমিতি

news-image

নিজস্ব প্রতিবেদক : অতীতে বিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া নির্যাতন ও র‍্যাগিংয়ের ঘটনায় দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষ্ক্রিয় ছিল। এতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। যার ফলে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা ঘটেছে। যার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে না। আবরার হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

আজ মঙ্গলবার বুয়েট শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ৬ অক্টোবর রাতে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ এবং শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে।

বুয়েট শিক্ষক সমিতি বিবৃতিতে বলেছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হবেন এবং মৃত্যুবরণ করবেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আবরার হত্যার ঘটনা প্রমাণ করেছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

আবরার হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছে দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

বুয়েট ক্যাম্পাসে শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ বলেন, ‘আমরা ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে একমত। এটি যৌক্তিক। সামগ্রিক বিষয় নিয়ে আগামীকাল সকালে শিক্ষক সমিতির বৈঠক আছে। ওই বৈঠকে অতীতে যেসব অনিয়ম হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে পরবর্তী কর্মসূচি, করণীয়, পদক্ষেপ ঠিক করা হবে।’

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। আবরারকে গত রোববার রাতে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ হত্যার ঘটনায় গতকাল ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে