,

৮ দফা দাবিতে প্রতিবাদ বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের

news-image

নিউজ ডেস্ক : আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করাসহ ৮ দফা দাবি দিয়েছে তারা। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যেও বুয়েট ভিসি ক্যাম্পাসে না আসায় জবাব চেয়েছে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল থেকে বলা হয়, বিকাল ৫টার মধ্যে বুয়েট ভিসিকে জবাব দিতে হবে। নিশ্চিতভাবে যারা খুনের সাথে জড়িত তাদের আজীবন ছাত্রত্ব বাতিলের দাবিও জানানো হয়।

আবরারকে যেখানে পিটিয়ে হত্যা করা হয়, সকালে সেই হলের সামনে থেকেই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে। এসময় একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও।

দাবি জানান, আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের। যাদের ছত্রচ্ছায়ায় হত্যাকারীরা এমন নির্মম হয়ে উঠেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর