,

শ্রীলঙ্কা-বাংলাদেশ ‘এ’ দল ম্যাচ ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। চতুর্থ ও শেষদিনে লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট ৩৫৭ রান করার পর ম্যাচ ড্রয়ের ঘোষণা দেন আম্পায়ার।

সোমবার (০৭ অক্টোবর) হাম্বানটোটায় আগের দিনের ১২৬ রানের পুঁজি নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। শেষ দিনেও বাংলাদেশি বোলারদের নিরাশ করেছে তারা। তৃতীয় দিন ৭৫ রানে অপরাজিত থাকা ওপেনার পাথুম নিশানকা তুলে নেন সেঞ্চুরি। কেবল তাই নয়, ডাবল সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। শেষ পযর্ন্ত তাকে রান আউট করে থামান মেহেদী হাসান মিরাজ। নিশানকার ৩০৭ বলের ১৯২ ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ১ ছক্কায়।

তার আগে লঙ্কানদের প্রথম উইকেট হিসেবে দলীয় ২১৯ রানে সাজঘরে ফিরেন ওপেনার সংগীত কোরে। ব্যক্তিগত ৮৯ রানের মাথায় রিশাদ হাসানের বলে নুরুল হাসানের তালুবন্দী হোন তিনি।

সফরকারী বোলাদের সাফল্য বলতে এই দুই ওপেনারকে ফেরানো। কোরের বিদায়ের পর নিশানকা ১৩২ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিসের সঙ্গে। নিশানকা বিদায় নেন দলীয় ৩৫১ রানের মাথায়। ততক্ষণে অবশ্য ম্যাচ ড্রয়ের দিকেই হেলে পড়েছে। ৬৭ রানে মেন্ডিস এবং ৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আশাথা প্রিয়রঞ্জন।

চারদিনের এই টেস্টে টস জিতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২৬৮ রানে। অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৩০ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর