,

আফগানিস্তানে গাড়িতে বোমা হামলায় নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে সেনা বহরের একটি গাড়িতে বোমা হামলার ঘটনায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ২৭ জন। দেশটির স্থানীয় দৈনিক টোলো নিউজের এক প্রতিবেদনে এ হামলার খবর জানানো হয়েছে।

টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, জালালাবাদ শহরের মূল সরক দিয়ে সেনাবাহিনীর একটি গাড়িবহর যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি রিক্সার মাধ্যমে বিষ্ফোরণ ঘটানো হয়। সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ঘটনা ঘটেছে শহরের পাশের পিডিথ্রি নামক একটি এলাকায়। সেখান দিয়ে আফগানিস্তানের সেনাবাহিনীর একটি গাড়ি বহর যাচ্ছিল। সেখানে একটি মিনিবাস লক্ষ্য করে হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানগারহারের জালালাবাদ শহরে দেশটির সেনাবাহিনীর ওপর হামলার এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত আফগান তালেবান বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর