,

সৌদি যুবরাজ ইমরানের প্রতি ক্ষুব্ধ হওয়ার খবর মনগড়া : পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর সৌদি যুবরাজ ক্ষুব্ধ হওয়ার বিষয়টিকে মনগড়া ও কাল্পনিক বলে আখ্যায়িত করেছে দেশটি।

জাতিসংঘ অধিবেশন শেষে ইসলামাবাদে ফেরার জন্য পাক প্রধানমন্ত্রীকে দেয়া নিজের বিশেষ বিমান মাঝপথ থেকে নিউইয়র্কে ফিরে আসার নির্দেশ দেন যুবরাজ বিন সালমান।

সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছিল পাকিস্তানি ম্যাগাজিন ফ্রাইডে টাইমস। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে দেশটির সরকার।

সরকারি মুখপাত্রের বরাতে দ্য ডনের খবরে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউইয়র্কে যাওয়ার জন্য ইমরান খানকে নিজের ব্যক্তিগত বিশেষ বিমানটি ব্যবহারের অনুরোধ জানান।

যুবরাজ মাঝপথ থেকে বিমানটিকে নিউইয়র্কে ফিরে আসার নির্দেশ দেননি।

সরকারি মুখপাত্র জানান, দুটি মুসলিম দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই উদ্দেশ্যমূলকভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। এই প্রতিবেদনের উদ্দেশ্য রাজনৈতিক। আমরা এটি প্রত্যাখ্যান করছি।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র যেতে ইমরান খানকে সৌদি যুবরাজের নিজের ব্যক্তিগত বিমানটি দিয়েছেন সৌদি যুবরাজ।

সৌদি আরব সফর শেষে নিউইয়র্কে রওনা দেয়ার সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান বিশেষ সম্মানে ভূষিত করেন। কিন্তু ফেরার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে জরুরি অবতরণ করে বিমানটি।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে পাকিস্তান ফেরার পথে নিউইয়র্ক বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন ইমরান খান। বিমানটি ৭০০ কিলোমিটার অতিক্রম করে কানাডার টরোন্টো সিটির আকাশে যখন উড়ছিল তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

পাইলটরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানকে ফের নিউইয়র্কে ফিরিয়ে নিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর