,

জনপ্রিয় কন্ঠ শিল্পী হায়দার হোসেন ঘুরে গেলেন নাসিরনগর

news-image

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর : আমি চিৎকার করে কাদিঁতে চাহিয়া করিতে পারিনি চিৎকার,আমি ফাইসা গেছি মাইনকার চিপায়, ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছিসহ অনেক জনপ্রিয় গানের কন্ঠ শিল্পী সৈয়দ হায়দার হোসেন প্রথমবারের মত নীরবে ঘুরে গেলেন নাসিরনগর। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল এন্ড কলেজের সভাপতি ও আকাশিয়া এগ্রো ফিশারিজ লিঃ এর সহ-সভাপতি শেখ যুবায়ের হাসানের আমন্ত্রণে আসেন এই জনপ্রিয় শিল্পী হায়দার হোসেন।

শেখ যুবায়ের হাসানের ঘনিষ্ঠজন সৈয়দ হায়দার হোসেন নাসিরনগর এসেই চলে যান গোর্কণ নবাব বাড়িটি দেখার জন্য। সেখানে তিনি কিছু সময় কাটান এবং নবাব বাড়িটি ঘুরে দেখেন। পরে চলে যান গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল এন্ড কলেজে। পরে তিনি গোকর্ণ খারেঙ্গা বেড়িবাধঁস্থ আকাশিয়া এগ্রো ফিশারিজ লিমিটেডে আসেন। সেখানে তিনি খোলামেলা পরিবেশে মাছ শিকার উপভোগ করেন এবং এখানেই দুপুরের লাঞ্চ করেন।

এসময় উপস্থিত শেখ যুবায়ের হাসানসহ র‌্যাংগস গ্রুপের পরিচালক মোঃ জাহানুর রহমান অনু,এডভাইজার আসাদুজ্জামান,নাসিরনগর এগ্রো ফিশারিজের ম্যানেজার দেলোয়ার আলম চৌধুরী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,সাংবাদিক সাহাগীর মৃধা প্রমূখ। বিদায়ী মৃহৃর্তে তিনি বলেন নাসিরনগরে প্রথমবাার এসে অনেক ভাল লাগল। এবার শুধু ঘুরে গেলাম। এখানে সম্ভাবনাময় অনেক কিছু রয়েছে। পরবর্তী সময়ে এলে সময় নিয়ে আসব।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর