,

জিম্বাবুয়ে ফিরে পেতে পারে সদস্য পদ

news-image

স্পোর্টস ডেস্ক : বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে বহিষ্কৃত হয়েছে জিম্বাবুয়ে। এ কারণে আইসিসির কোনও টুর্নামেন্টে খেলার অনুমতি নেই দেশটির। তবে আইসিসির বেঁধে দেওয়া শর্ত পালন করায় অচিরেই হয়তো সদস্য পদ ফিরে পেতে যাচ্ছে জিম্বাবুয়ে। ১২ অক্টোবর শুরু হতে যাওয়া আইসিসির সভাতে আলোচনা হবে জিম্বাবুয়ের সদস্য পদ ফিরে পাওয়া নিয়ে।

জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তখন অভিযোগ ছিল দেশটির সরকার হস্তক্ষেপ করছে বোর্ডটিতে। বলা হচ্ছে আগের সেই পরিস্থিতি থেকে আমূল পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে। আইসিসি নির্দেশ দিয়েছিল জুনে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই যেন বোর্ডটি গঠন করা হয়। আইসিসির বেঁধে দেওয়া শর্ত পালনে খুব বেশি সচেষ্ট এখন তারা। তাই আগামী শুক্রবার বোর্ড সভায় জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীও সভায় যোগ দিচ্ছেন। অবশ্য তিনি যোগ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর এই সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

সদস্য পদ বাতিল হওয়ায় বেশ ভোগান্তিতে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ও দেশটির খেলোয়াড়রা। সম্প্রতি বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে গেলেও ভারত তাদের বাদ দিয়েছে আসন্ন একটি টি-টোয়েন্টি সিরিজ থেকে। এই নিষেধাজ্ঞার কারণে তাদের বদলে শ্রীলঙ্কাকে নিয়ে এখন অনুষ্ঠিত হবে সেই সিরিজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর