,

সম্রাটের গ্রেফতারের মধ্যে জাদু আছে : মান্না

news-image

নিউজ ডেস্ক : সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের গ্রেফতারের মধ্যে জাদু আছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পাওয়া যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে দেশে ফেরার দিনই হঠাৎ গ্রেফতারের নাটক। সম্রাটকে গ্রেফতারের মধ্য দিয়ে শাক দিয়ে সরকার মাছ ঢাকার যে চেষ্টা করছে, তা কখনই সফল হবে না।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, নিজ দেশের স্বার্থ রক্ষায় ভারত সঠিক কাজটিই করছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বরাবরই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আসছেন। এবারও ফেনী নদীর পানি দিয়ে এসেছেন। তিনি দেশের স্বার্থ রক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন।

শুদ্ধি অভিযানের সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, অভিযানের নামে যা হচ্ছে তা আইওয়াশ। সরকার একটা ঘটনা ধামাচাপা দেয়ার জন্য অন্য একটি ঘটনার জন্ম দিচ্ছেন।

সরকারের চলমান শুদ্ধি অভিযানে মূল দুর্নীতিবাজদের বাদ দিয়ে যাদের গ্রেফতার করা হচ্ছে তারা চুনোপুটি। এই চুনোপুটিরদের সর্দারকে গ্রেফতারে সরকারের অবিশ্বাস্য গড়িমসি দেখলাম। ক্যাসিনোকাণ্ডে এই অপরাধীকে ধরতে সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় থাকতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এর মাধ্যমে এটা প্রমাণিত হয়, দেশের আইন ও বিচার কতটা দেউলিয়া, কতটুকু সরকারি দলের আজ্ঞাবহ। অবশেষে তাকে গ্রেফতার করা হলো, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সত্যিকারে যদি এটি শুদ্ধি অভিযান হতো, তাহলে সেটা হতো চলমান। সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে এই অভিযান পরিচালনা করলে দেশ আজ এই পর্যায়ে এসে পৌঁছাতো না। রাষ্ট্রের উচ্চপর্যায়ে থাকা মানুষগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতায় দুর্নীতির পরিমাণ বেড়েছে অতি দ্রুত। আমরা বলতে চাই, অভিযানের নামে যা হচ্ছে তা আইওয়াশ। সরকার একটা ঘটনা ধামাচাপা দেয়ার জন্য অন্য একটি ঘটনার জন্ম দিচ্ছেন।

তিনি আরও বলেন, গত বেশ কয়েক দিন ধরে সম্রাটকে পাওয়া যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে দেশে ফেরার দিনই হঠাৎ গ্রেফতারের নাটক হলো। মনে হলো সারাদেশ তন্ন তন্ন করে খোঁজাখুজির এক পর্যায়ে দেশের এক কোনায় তাকে পাওয়া গেল। সে নাকি ভারতে পালাবার চেষ্টা করেছে অনেক বার।

‘এই গ্রেফতারের মধ্যে জাদু আছে। এই জাদুর চাবিকাঠি সরকারের কাছে আছে। তবে এটার মাধ্যমে শাক দিয়ে সরকার মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। ভারতের চুক্তি ঢাকতে এটা করা হয়েছে। যা কোনোভাবেই ঢাকা সম্ভব হবে না,’ যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, ডা. জাহিদুর রহমান, সমন্বয়কারী শহিদুল্লা কায়সার, কার্যনির্বাহী সদস্য মমিনুল হক, আনিসুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা