,

প্রমাণ ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করা যায় না: কাদের

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রমাণ ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায় না।

তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে তাকে গ্রেফতার করা হবে। ছাড় দেয়া হবে না।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বাসসের

সেতুমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি যেসব কথা বলছে এটি তাদের পুরানো অভ্যাস।

তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক রয়েছে। সীমান্ত চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী ছিটমহল এবং সমুদ্রসীমা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও তিনি করতে সক্ষম হবেন। ভারত সফরে আমাদের অর্জনই বেশি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এ ব্যাপারে সংগঠনগুলোর নেতারা উদ্যোগ নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর