সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরের সব ক্ষতিকর জীবাণু ধ্বংসের মহৌষধ!

news-image

স্বাস্থ্য ডেস্ক : মেথি সবার কাছেই পরিচিত। মেথিকে মসলা, খাবার, পথ্য তিনটিই বলা চলে। এর স্বাদ তিতা ধরনের হয়। মেথির গুণাগুণের ভিত্তিতে একে অন্যতম সুপারফুড বলা চলে।

মেথিতে রয়েছে উচ্চ মাত্রার ক্যারোটিনয়েড, ভিটামিন এ, বি, সি এবং ই। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, পটাসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, হজম সহায়ক খনিজ পদার্থ। এবার তবে জেনে নিন মেথির উপকারিতা-

১. তারুণ্য ধরে রাখতে মেথির রয়েছে বিস্ময়কর ক্ষমতা। নিয়মিত মেথি খেলে আপনার বুড়িয়ে যাওয়ার গতি কমে যাবে।

২. যারা কৃমির সমস্যায় ভুগছেন। তারা প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেতে পারেন। আবার সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন।

৩. রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমাবে মেথি।

৪. ডায়াবেটিস রোগীদের জন্য মেথি খুবই উপকারী।

৫. মেথি হৃদরোগীদের জন্য মহাঔষধ হিসেবে কাজ করে।

৬. যারা ওজন কমাতে চান তারাও নিয়মিত মেথির চা বা মেথি ভেজানো পানি খেতে পারেন।

৭. মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথায় মাখলে চুল পড়া কমবে।

৮. মেথি সেদ্ধ পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয়।

৯. মেথিতে থাকা মিউকিল্যাগ উপাদান গলার ব্যাথা সারাতে সাহায্য করে।

১০. লেবু ও মধুর সঙ্গে এক চা চামচ মেথি মিশিয়ে খেলে সর্দি-কাশি, জ্বর পালাবে।

১১. পেটে জ্বালা পোড়া বা বদহজম হলে মেথি খান। এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে মেথি।

১২.মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প মেথি।

১৩. মেথি ক্যান্সার প্রতিরোধ করে। বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধে মেথি বেশ কার্যকর।

১৪. মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে