,

সামরিক বাহিনীতে সৌদি নারীদের কাজের অনুমতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশটিতে নারীর ক্ষমতায়ন করতে চান। তারই ধারাবাহিকতায় এবার সৌদি নারীদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলো।

নারীদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি মালিকানাধীন পত্রিকা আশ-শারকুল আওসাত গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি নারীরা এখন থেকে দেশের সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় সিপাহী থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন।

গত বছর সৌদি সরকার প্রথমবারের মতো দেশটির নারীদের নিরাপত্তা বাহিনীর মাদকবিরোধী দপ্তর, অপরাধ তদন্ত এবং কারা ব্যবস্থাপনার মতো জন-নিরাপত্তা শাখায় কাজের সুযোগ দিয়েছে।

এক বছর আগে যেখানে সৌদি আরবে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ ছিল।এমনকি গাড়ি চালানোর অনুমতি ছিল না সেই দেশে। এখন সেসব সুযোগের পাশাপাশি সৌদি নারীদের সামরিক শাখায় কাজের সুযোগ দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর