,

দিবালা-হিগুয়েনে জুভেন্টাসের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : সানসিরোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য হতাশার রাত ছিল। একবার বারে লেগে বল ফিরে গেল। আরেকবার জালে বল পাঠালেও রেফারি ডিসঅ্যালাউ করে দেন। ইন্টারমিলান কঠিন প্রতিপক্ষ। জুভেন্টাসকে অবশ্য জয়ের জন্য গুরুত্বপূর্ণ গোল দুটি আর্জেন্টিনার পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েন এনে দিয়েছেন। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।

রোনালদো এই মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে ১০ ম্যাচে ৯ গোল করেছেন। ৭০০ গোলের মাইলফলক থেকে আর ২টি গোলের দূরত্বে তিনি। কাল তিনি গোল পেলেন না। অনেকটা হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচে চতুর্থ মিনিটে দিবালা গোল করেন। পেনাল্টি থেকে ইন্টারমিলানের হয়ে স্কোর করেন লাওতারো মার্টিনেজ। ৮০ মিনিটে হিগুয়েন জয়সূচক গোলটি করেন।

ইতালির লিগ সিরিএ তে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ইন্টারমিলান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর