,

ফারুকীর ছবির নায়িকা অস্ট্রেলিয়ার অভিনেত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় এক বছর ধরে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এর জন্য নায়িকা খুঁজছেন। নানা যাচাই-বাছাইয়ের পর অবশেষে নায়িকা পেলেন তিনি। তবে দেশের কোনো অভিনেত্রী না, নতুন ছবির জন্য তিনি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মেগান মিশেলকে। এর মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হবে মেগানের।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, ছবির প্রযোজক প্যানেলে যুক্ত হয়েছেন ‘ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড’ জয়ী মার্কিন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা শ্রীহরি শাথে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মিশেল মেগান।‘এক হাজারি নোট’ নির্মাণের পাশাপাশি বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা প্রযোজনা করেছেন শাথে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব আর্টস-এ সহকারী অধ্যাপক তিনি।

এদিকে ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির প্রযোজক হিসেবে যুক্ত আছেন ভারতের জনপ্রিয় এবং মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এর চিত্রনাট্য ইতিমধ্যে একাধিক উৎসবে ফান্ড জিতে নিয়েছে। এ ছবির মধ্য দিয়ে প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল। আগামী বছরের শুরুতে সিনেমার চিত্রায়ণ শুরু হবে। ছবির দৃশ্যধারণ করা হবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন লোকেশনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর