,

বজ্রপাতে মরলো কৃষকের ৩টি গরু

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মারা গেল দরিদ্র কৃষকের ৩টি গরু। রোববার বিকেলে মাদারগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বন চিথলিয়া গ্রামের একটি মাঠে বজ্রপাতে মারা যায় গরুগুলো।

বন চিথলিয়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে কৃষক হানিফ উদ্দিন জানান, বাড়ির পাশেই একটি মাঠে আমার ৩টি গরু ঘাস খাচ্ছিলো। বিকেলে গুড়িগুড়ি বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হয়। তৎক্ষণাৎ গরু ৩টি মারা যায়।

গরু মারা যাওয়ায় ভেঙে পড়েছেন কৃষক হানিফ উদ্দিন। তার একমাত্র সম্বল ছিল গরু ৩টি। বজ্রপাতে মৃত গরু ৩টি দেখতে আশেপাশের লোকজন ভিড় জমায়।

মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির জানান, গরু মারা যাবার খবর শুনেছি। যার গরু মারা গেছে সে খুবই দরিদ্র মানুষ।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির সময় গরু মারা গেছে এমন খবর পেয়েছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা